শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোঃ হারুন অর রশিদ ফরিদের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাফি উদ্দিন মোড়ল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শেখ আব্দুল লতিফ, শ্রীপুর উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, মহিলা বাইশ চেয়ারম্যান মোছাঃ লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ওয়াজ উদ্দিন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন সরকার, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খোকন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম ভাঙ্গি, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ আমজাদ হোসেন, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মনির প্রমুখ।
