শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা অজগর উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।

স্থানীয়রা জানান, সকালে চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় ঝোপের মধ্যে বিশাল একটি অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত কাজ বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান। পরে ওই বাগানের বাবু সেলিম মিয়া বিষয়টি বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটি উদ্ধার করেন। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, ‘সাপটি জানজীছড়ায় বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পরে বনে অবমুক্ত করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights