ষড়যন্ত্র ব্যর্থ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। দলের নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণমানুষের আস্থার প্রতীক। বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মামলা-হামলা, হয়রানি, অবিচার, জেল-জুলুম ও চিকিৎসাহীনতার শিকার হয়েও পিছু হটেননি। তাঁর কাছে এই দেশ, দেশের মাটি ও মানুষই সবকিছু। গতকাল ৫০নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভাত ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রনায়ক। ফ্যাসিস্ট হাসিনার কালো ছায়া থেকে মুক্ত করে দেশে সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও তিনি আপসহীন থেকেছেন। তাঁরই নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সর্বদা অবিচল থেকেছে। অচিরেই দেশে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবে। মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
