সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গুলির ঘটনার নেপথ্য কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

তবে এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র: চ্যানেল24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights