সংসদ ভবনের ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

অনলাইন ভার্সন
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮টায় ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি অংশ নেন।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ইমাম ক্বারী আবু রায়হান।

ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights