বিএসডিএ নির্বাহী পরিচালক গ্রেফতার

মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর পৌরসভাধীন ইদগাহ আবাসিক এলাকায় অবস্থিত বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (বি.এস.ডি.এ) কার্যালয়ে ঘূর্ণয়মান ঋণ তহবিলে ঋণ হিসাবে (দশ লক্ষ) টাকা যাহার ২বছরের জন্য গচ্ছিত রাখেন আজাহার আলির কন্যা ফারজানা রীমা। তার টাকার দরকার পড়লে গত (১১ সেপ্টেম্বর ২০২০) তারিখে (বি.এস.ডি.এ) নির্বাহী পরিচালক বরাবর, লিখিতভাবে টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু নির্বাহী পরিচালক আব্দুস সালাম, ‘‘আজ কাল করে’’ কালক্ষেপণ করেন। এবং মূল টাকাসহ ফারজানা রীমার, মাসিক মুনাফাসহ কিছুই আর প্রদান করেন নাই।

গত (২০ এপ্রিল ২০২৪) আনুমানিক সকাল ১১ টায়, দিনাজপুর পৌরসভাধীন ইদগাহ আবাসিক এলাকার, ইদগাহ প্রাইমারি বিদ্যালয়ের পূর্ব দিকে (বি.এস.ডি.এ) নির্বাহী পরিচালক আব্দুস সালাম এর বাড়ি সংলগ্ন অফিসে, দিনাজপুর পুলহাট (বড়পুল) এলাকার মো. আজাহার আলির স্ত্রী ইসমত আরা, মো. খাদেমুল ইসলামের পুত্র তরিকুল ইসলাম, মো. আব্দুর রউফ (জনির) স্ত্রী শারমিন আক্তারসহ (বি.এস.ডি.এ) অফিসে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানে জমাকৃত (দশ লক্ষ) টাকা নির্বাহী পরিচালক আব্দুস সালাম এর নিকট ফেরত চাইলে, ফেরত দিতে অস্বীকার করেন, এবং পরবর্তীতে আবারও টাকা চাইলে, এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে, ফারজানা রীমাকে প্রাণে মারার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান।

জমাকৃত (দশ লক্ষ) টাকার আমানত খেয়ানত সহ সরল বিশ্বাসের সুযোগ নিয়ে, প্রতারণা মাধ্যমে, আত্মসাৎ করে বিশ্বাস ভঙ্গ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপস মীমাংসা না হওয়ায়, দিনাজপুর কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন ফারজানা রীমা।

দিনাজপুর কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন এ প্রতিনিধিকে জানান, (বি.এস.ডি.এ) নির্বাহী পরিচালক আব্দুস সালামকে (৪২০/৪০৬) ধারায় গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-(৬০) তারিখ (১৮/০৫/২০২৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights