সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ মহিলা পরিষদের
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
আজ এক বিবৃতিতে বলা হয়, সংসদ সদস্যের ফ্ল্যাটে স্ত্রীর এই রহস্যজনক মৃত্যুর ঘটনা একদিকে যেমন মহান জাতীয় সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তেমনি নিজ আবাসস্থলে নারীর নিরাপত্তা এবং জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে।
বাংলাদেশ মহিলা পরিষদ ন্যাম ভবনের ফ্ল্যাটে জাতীয় সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানায়।
বাংলাদেশ মহিলা পরিষদ চায় ঘরে, বাইরে, কর্মস্থলে সব নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণসহ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির অবসান হোক।
বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।
