সখীপুরে জোড়া খুনের ঘটনায় ৩ গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে জোড়া খুনের ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকার ছাকেদ আলীর ছেলে রকমান (৪৫), ছুটু মিয়ার ছেলে আয়নাল হক (৪০) এবং গিয়াস উদ্দিনের ছেলে মজিবর রহমান (৫৫)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ডিবি দক্ষিণের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এস. আই নাফিউল ইসলাম।
এর আগে গ্রেফতার হওয়া আল আমীন ও মোস্তফা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদেরকে ৪ আগস্ট গ্রেফতার করে টাঙ্গাইল র‌্যাব-১৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights