সদরপুরে চার ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সদরপুর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসাবে বুধবার দুপুরে বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বস্ত্র বিতান গুলোতে অতিরিক্ত মূল্য রাখায় দায়ে এবং মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার ব্যাবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সদরপুর থানা পুলিশের সহযোগীতায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আকতার। অভিযানে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী জানান, দ্রব্যমূল্য সহনশীল রাখতে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। তাছাড়া ব্যবসায়ীদেরকে সকল পণ্যের মূল্য তালিকা দোকানে সাঁটিয়ে দিয়ে নির্ধারিত দামে বিক্রির জন্যে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights