সরকারি চাকরিজীবীদের সামনে টানা তিন দিনের ছুটি

অনলাইন ডেস্ক

টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এই ছুটি ভোগ করবেন তারা।

সরকারি ছুটির তালিকা ২০২৫ অনুযায়ী- আগামী ১ মে ‘মে দিবস’-এর ছুটি। সরকারি তালিকায় এটি সাধারণ ছুটি। চলতি বছর মে দিবস বৃহস্পতিবার। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিত ছুটি। সুতরাং টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আন্তর্জাতিক শ্রমিক দিবস- যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতিবছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস।

পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিত হয়ে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে মে মাসের প্রথম দিন জাতীয় ছুটির দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights