সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের জরুরি সভা অনুষ্ঠিত
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ রাজ-২৯৩৬) এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) সকাল সাড়ে ১১টায় স্টেশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে। আওয়ামীলীগ সরকারের পা চাটা গোলাম সাংবাদিকেরা ক্ষমতাসীন দলের সাথে থেকে দীর্ঘ ১৬ টি বছর ধরে প্রকৃত সাংবাদিকদের আড়াল করে সুবিধা ভোগ করেছেন এবং অনেক স¤পদের মালিক হয়েছেন। এ সকল সাংবাদিক নামধারি আওয়ামী সরকারের পেটুয়া বাহিনীর থেকে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটিসহ ইউনিয়নের সকল সদস্যদের দূরত্ম বোজায় রাখার আহ্বান করেন।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি জি এম হিরু। শেখ হাসিনার সরকারের পতনের পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা হয়। স ালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।
এ সময় ইউনিয়নভুক্ত সব সাংবাদিকসহ জেলাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় কোন কুচক্রী মহল যাতে নস্যাৎ করতে না পারে সে ব্যাপারে সাংবাদিকসহ সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অতিদ্রুত সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি বিজয় মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংগঠনের স্থায়ী অফিসের জন্য স্থান নির্ধারণের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন মো. সাদাকাত আলী খান, মাহাবুবুল হক খান, কোরবান আলী সোহেল, আব্দুস সালাম, বেলাল হোসেন রাজু, মো. আবু কাওসার, রাকিবুল ইসলাম আবেদ, বেলাল হোসেন জয়, সায়েম সিদ্দিকি, রুবেল সরকারসহ নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। সভায় আর কোন অ্যাজেন্ডা না থাকায় সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
