বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার শেরপুরে বিএনপির দলীয়নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় মো. গোলাম রব্বানী নামের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি পৌর শাখার চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এরআগে দলীয় সিদ্ধান্তে পৌর বিএনপির দপ্তর সম্পাদক মির্জা নজরুল ইসলাম দলের সকল পদ-পদবি থেকে তাকে বহিস্কার করেন।
শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল জানান, গত ৫ আগস্ট স্বৈরাচারি শেখ হাসিনা সরকার পতনের পর বিচার সালিশের নামে অর্থ নেওয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যান গোলাম রব্বানী। তার কর্মকাণ্ড পৌর বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।
সংশ্লিষ্ট চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জানান, গোলাম রব্বানীকে বহিস্কারের বিষয়টি শুনেছি। তবে কী-কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, তা আমাদের আগে জানানো হয়নি। কিন্তু সম্প্রতি একটি বিচার সালিশে টাকা নিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গোলাম রব্বানী জানান, তার বিরুদ্ধে আনীত সালিশে টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়। তাছাড়া আর কী কারণে আমাকে বহিষ্কার করা হলো, তাও জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights