ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল ফয়সালকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশের যৌথ দল।

শুক্রবার রাত ১০টার দিকে শহরের মৌড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল ফয়সাল মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, আল ফয়সাল সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights