সাকিবদের জন্য তামিমের ভালোবাসা

ক্রীড়া প্রতিবেদক

১৯৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক। প্রথম আসরেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আলোড়ন তোলে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে। সেবার পাকিস্তান বিশ্বকাপ না জিতলেও ফাইনালে উঠেছিল। র‌্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে থাকায় সরাসরি বিশ্বকাপ ক্রিকেট খেলছে। এবার নিয়ে বাংলাদেশের সপ্তম অংশগ্রহণ। এর মধ্যে বড় প্রাপ্তি ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে খেলা। চূড়ান্ত দল গঠন নিয়ে প্রতিবারই কম-বেশি বিতর্ক হয়। তামিম ইকবালের স্কোয়াডে সুযোগ পাওয়া না নিয়ে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। তবে সবার আগে দেশ। তাই বিশ্বকাপ না খেলুক তবু তামিম শুভকামনা জানিয়েছেন সাকিবদের। ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজে শেয়ার দিয়ে তামিম লিখেছেন সময় এসেছে বাংলাদেশের জেগে ওঠার। দল ভালো করবে আমার বিশ্বাস। দলের জন্য থাকল অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights