সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩০০ রোগী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মধ্য গারাংগিয়া হাতিয়ারপুল এলাকায় অনুষ্ঠিত দিনব্যাপী চক্ষু ও চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে মধ্য গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই স্থানে মেডিকেল ক্যাম্পে ১০০ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সাখাওয়াত হোসাইন টুটুল। কক্সবাজার শাহ্ মজিদিয়া প্রেসের মালিক ব্যবসায়ী নুরুল হক, সাতকানিয়া ইউনাইটেড আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক ও এলায়েন্স ইঞ্জিনিয়ারিং এর সিইও ইঞ্জিনিয়ার জিল্লুর রহমানের ব্যবস্থাপনায় কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল, স্পৃহা ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলাম, ডা. জাহাঙ্গীর আলম, ডা. নাছির উদ্দীন, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সিনিয়র মাঠ কর্মকর্তা বিশ্বজিত পালসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের ১০ জনের একটি দল চক্ষুসেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দেন। এই চিকিৎসা ক্যাম্পে কম্পিউটারের মাধ্যমে চোখের ছানি পড়া, গ্লুকোমা, নেত্রনালী ও চোখের মাংস বৃদ্ধি রোগে আক্রান্ত তিন শতাধিক রোগীকে পরীক্ষার পর চিকিৎসা দেওয়া হয়। এর মধ্য ৫০জন রোগীকে চোখে ল্যান্স সংযোজনের মাধ্যমে চোখের অস্ত্রোপচার করার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সমিতি কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক মো. সাহাব উদ্দীন, সাবেক সরকারি কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজসেবক সোলতান আহমদ সওদাগর, মধ্য গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কান্তি দাশ, সুজন কান্তি সুশীল, সাবেক ইউপি সদস্য নুরুল হাকীম, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার মো. জাবেদ, সাবেক সাবেক ছাত্রনেতা ফারুক, মাহির, হাফেজ আহমদ, এহেসান, মো. জাফর, মো. রহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights