সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কুখ্যাত চোরাকারবারী ও আওয়ামী লীগ নেতা আলফেরদৌস আলফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দেবহাটা থানার একটি চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বুধবার (২৭ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চোরাকারবারি আলফেরদৌস আলফা দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও উপজেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান। তিনি জেলাব্যাপী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পোষ্যপুত্র হিসেবে পরিচিত।

দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, যৌথবাহিনীর সদস্যরা আলফাকে তার কোমরপুর গ্রামের বাড়ি থেকে গ্রফতার করে। বুধবার বিকেলে দেবহাটা থানার একটি চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেবহাটা জিআরও অফিস সূত্র জানা যায়, বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার আমলী আদালত ৭ আলফাকে হাজির পরে দেবোটা থানা পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসা করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আলফাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights