সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের ২ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ ও রাষ্ট্রপক্ষ। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র জামিন আবেদন না-মঞ্জুর করে তার ৪৮ ঘণ্টা রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights