চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রমান্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দোওয়ান মো. জাহাঙ্গীর প্রমুখ।
উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights