পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ কমিটি গঠন করেন।

উল্লেখ্য, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর উপস্থিতিতে গত ২ মার্চ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মো. মনিরুল ইসলাম পুনর্নির্বাচিত এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights