সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে দেখে প্রবাসী বললেন- ‘আপনারা খুনি’, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

‘আপনারা দেশের টাকা মেরে বিদেশে এসে সুখের জীবনযাপন করছেন। দেশে মন্ত্রী ছিলেন, খুন-খারাপি করেছেন। আপনারা খুনি, আপনারা হত্যাকারী। দেশের জন্য লজ্জার কারণ।’

আওয়ামী লীগ সরকারের পলাতক সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে দেখে এভাবেই কথাগুলো বলছিলেন একজন প্রবাসী বাংলাদেশি, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, সাবেক প্রতিমন্ত্রী একটি সুপারশপে কেনাকাটা করছিলেন এবং কার্ডের মাধ্যমে পেমেন্ট করছিলেন। এসময় একজন প্রবাসী বাংলাদেশিকে বলতে শোনা যায়, ‘আপনারা দেশের টাকা মেরে বিদেশে এসে সুখের জীবনযাপন করছেন। দেশে মন্ত্রী ছিলেন, খুন-খারাপি করেছেন। আপনারা খুনি, আপনারা হত্যাকারী। দেশের জন্য লজ্জার কারণ।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দিনাজপুর-২ আসন থেকে খালিদ মাহমুদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক লেনদেন সংক্রান্ত অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। তদন্তের অংশ হিসেবে তার কিছু সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights