সারাদেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। বুধবার সকাল থেকে ২৯৮টি আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন। বুধবার সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ প্রতীকের চিঠি পেয়েছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী এবং ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন।

এছাড়া সকাল ১০টায় রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সারাদেশে এ কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন ২৫৮৫ জন। বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩০৫ জন প্রত্যাহারের করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় ১৯৬৭ জন।

এদেরই প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তারা। এদিকে, আইনি জটিলতায় পাবনা ১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরো বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights