সিংড়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি:

পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার নুর ইসলামকে (৫১) হত্যা করে সিংড়ার জামতলী এলাকায় ফেলে রেখে যাওয়া মামলার দন্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার আসামী দুলালকে (৩৬) দিনাজপুরের বিরল উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুলাল একজন ট্রাক ড্রাইভার। সে পঞ্চগড়ের বোদা উপজেলার কিসমত হরিপুর গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।

আসামিকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights