সিএনজি-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের, আহত ২

ঝালকাঠির নলছিটির বরিশাল-ঝালকাঠি মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ আরও ২ জন।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম( ৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।
আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights