সিদ্ধিরগঞ্জে ১০ মাদকসেবীর কারাদণ্ড
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১০ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মুন্সীগঞ্জের মো. বিল্লাল (২৬), চাঁদপুরের আব্দুর রহিম (৪৫), কুমিল্লার মো. জামিল ইসলাম (৪০), ভোলার রুবেল (৩০) ও দেলোয়ার (৪২), মুন্সীগঞ্জের পারভেজ সিকদার (২২), কুমিল্লার মো. ইয়ার হোসেন (৩৫), বরিশালের মো. আল-আমিন (৪৬), সিদ্ধিরগঞ্জের মো. আমির হোসেন (৪১) এবং শরীয়তপুরের মো. মিলন (৪২)। তারা সবাই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যৌথ অভিযানে আটক ১০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিম হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলার বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
