সিরাজগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় তিনজনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৬টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের মান্নান নগর এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি হাটিকুমরুল থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights