সিরাজগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সরকারের উন্নয়ন প্রচার এবং বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নিরীহ মানুষকে হত্যাসহ নৈরাজ্যের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মুক্তির সোপানে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালকুদার যুব পরিষদের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. জান্নানত আরা তালুকদার হেনরী।

ভাষা সৈনিক মোতাহার হোসেন তালকুদার যুব পরিষদের সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগ সদস্য জিহাদ আল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ দলীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বসাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights