মান্ডায় ঘুমন্ত স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা, স্বামী আটক

ঢাকা মেডিকেল প্রতিনিধি

রাজধানীর মুগদার মান্ডায় ঘুমন্ত স্ত্রীকে শীল দিয়ে মাথায় আঘাতে হত্যা করেছেন স্বামী। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম পিংকি আক্তার (৩০)। এ ঘটনায় স্বামী শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সালেহ।

তিনি বলেন, ‘স্ত্রীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এসব নিয়ে স্ত্রী পিংকি তার স্বামীকে ডিভোর্সের হুমকিও দেন। এরই জের ধরে আজ শুক্রবার সকালে স্বামী শহিদুল ইসলাম তার ঘুমন্ত স্ত্রীকে শীল দিয়ে মাথায় ও মুখমণ্ডলে একাধিক আঘাত করেন। এতে তার স্ত্রী মারা যান।’
‘আমরা সংবাদ পেয়ে মুগদার মান্ডায় তাদের ভাড়া বাসা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় স্বামী শহিদুল ইসলামকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এসআই আরও জানান, বরিশাল গৌরনদী উপজেলার মৃত আলমগীর হোসেন ও ময়না বেগমের মেয়ে পিংকি। বর্তমানে মুগদার মান্ডায় কদম আলী ঝিলপাড়ে আব্দুল মজিদ হাজী বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। পিংকির স্বামী শহিদুল ইসলাম রিয়াজ পেশায় ব্যাবসায়ী। তাদের দুই মেয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights