সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস । জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে শহরের বাজার স্টেশন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশ, জুলাই শহীদ ও আহতদের পরিবারবর্গ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

পরে শহরের জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights