সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-আমীনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights