সিরিজ জয়ের লড়াইয়ে ফিল্ডিংয়ে টাইগাররা
অনলাইন ডেস্ক
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে টস হেরে প্রথম ব্যাট করবে সফরকারী আফগানিস্তান।
সিলেটে টি-টোয়েন্টি সিরিজটি শুরুর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ৩টি ম্যাচ জিতেছিল। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এবার টাইগাররা সেই সংখ্যাকে চারে নিয়ে গেছে। একইসঙ্গে জাগিয়েছে প্রথমবারের মতো রশিদ খানদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর সম্ভাবনা।
এর আগে গত শুক্রবার রুদ্ধশ্বাস ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
