সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই বিনয় চক্রবর্তী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

অভিন্ন মানদণ্ডের আলোকে সিলেট জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) বিনয় ভূষন চক্রবর্তী। মামলা, সাজা ও গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, মাদক ও চোরাই মালামাল উদ্ধারে সফল হওয়ায় ফেব্রুয়ারি মাসের জেলা শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কারে ভূষিত হন তিনি।

গত রবিবার সিলেট জেলা পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এসআই বিনয় ভূষন চক্রবর্তীর হাতে সম্মাননা সনদ তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন।

পুরস্কার লাভের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এ পুরস্কার বিশ্বনাথবাসীর। তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান স্যারের দিকনির্দেশনা ও সহকর্মী সকল পুলিশ অফিসারদের সহায়তায় আমি এ পুরস্কার লাভ করেছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলিশ সুপার স্যারের প্রতি। যিনি পুরস্কারের জন্য মনোনীত করে কাজের মানোবল বাড়িয়েছেন দ্বিগুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights