সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে স্ত্রী হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রবিবার সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত যুবকের নাম সিদ্দিক আহমদ (৩৫)। সে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শগ্রামের (ঢেউনগর) মৃত মনসব আলীর ছেলে।
আদালতের পিপি নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ মে রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামের শ্বশুর বাড়িতে স্ত্রী আলিমা বেগমকে ছুরিকাঘাত করেন সিদ্দিক আহমদ। মেয়ের চিৎকার শুনে শাশুড়ী ফুলতেরা বেগম এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করেন সিদ্দিক। এতে ঘটনাস্থলেই মারা যান আলিমা। এ ঘটনায় আলিমার বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ২৯ জুলাই সিদ্দিক আহমদকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক খালেদ মিয়া। ২০২২ সালের ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মামলার ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights