সিলেটে ১৪২ বস্তা জিরা জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার একটি দল মেজরটিলা এলাকায় চোরচালান পণ্য জব্দ করার জন্য চেকপোস্ট বসায়। এসময় ভারতীয় জিরা বহনকারী একটি কাভার্ডভ্যানকে থামার জন্য সংকেত দেয় পুলিশ। তবে চেকপোস্টে না থামিয়ে চালকভ্যান নিয়ে পালিয়ে গেলে পুলিশ ধাওয়া করে মিরাপড়া এলাকা থেকে ভ্যানটি আটক করে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

আজ রবিবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য জানায় মহানগর পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে ভারতীয় জিরা বহনকারী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-২৯৮০) তল্লাশি চালিয়ে ১৪২ বস্তা জিরা জব্দ করা হয়। যার ওজন ৪শত ২৬০ কেজি। আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মনজুরুল আলম জানান, জিরা জব্দের ঘটনায় অজ্ঞাত নামাদের আসামী করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights