সুইমিংপুল থেকে মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানীর হোটেল বে ওয়াচের সুইমিংপুল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ইনানী সংলগ্ন হোটেল বে ওয়াচের সুইমিংপুলে গোসল করতে নেমে মিরাজুল ইসলাম মিরাজ (৩৮) নামে এক ব্যক্তি অচেতন অবস্থায় পানিতে ভেসে উঠেন। তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মিরাজুল ইসলাম মিরাজ (৩৮), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের মোল্লাবাড়ির মৃত শামসুল হকের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়ায় সুইমিংপুলে অজ্ঞান হয়ে যাওয়া এক ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights