সুদানের আল-ফাশরে ড্রোন হামলায় হতাহত ২৭

অনলাইন ডেস্ক

সুদানের অবরুদ্ধ শহর আল-ফাশরের একটি বাজারে ড্রোন হামলায় কমপক্ষে ২৭ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

স্থানীয় একটি হাসপাতালের একজন চিকিৎসা কর্মী এ তথ্য জানিয়েছেন।

ওই চিকিৎসাকর্মী বলেন, বাজারে ড্রোন হামলায় ১৫ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সংঘাত প্রতিরোধ কমিটি ২৭ জন হতাহতের এই হামলাকে গণহত্যা আখ্যায়িত করেছে। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে এই হামলার জন্য দায়ী করেছে তারা। সূত্র: আরব নিউজ, সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights