সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

অনলাইন ডেস্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আজহার আলী (৬২) নামের এক পথচারীর নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর-গাইবান্ধা সড়কের মাঠেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

আজহার আলী শ্রীপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মো. মাহবুব আলম জানান, শুক্রবার সন্ধ্যায় আজহার আলী বাড়ি থেকে বের পায়ে হেঁটে স্থানীয় মাঠেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মাঠেরহাট ওরাকাটি মাদরাসার সামনের সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights