সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণচর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার সামনে রাজদরবার হলে এ সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা যুবদল।

সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকতের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন শাকিল, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আতিক উল্যাহ অশ্রু, আব্দুল কুদ্দুস। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মো. তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান সহ আরো অনেকে

সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সুবর্ণচর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights