সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
অনলাইন ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৮ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯১১ পয়েন্টে। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১৩ ও ১ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়ায়।
এ সময় পর্যন্ত ডিএসইতে ৬২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৬টির শেয়ারের দাম বেড়েছে, ২৩টির কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- রহিমা ফুড, সায়হাম কটন, মালেক স্পিনিং, বঙ্গজ, সিটি ব্যাংক, বিএসসি, সিমটেক ইন্ডাস্ট্রি, উত্তরা ব্যাংক, মুন্নু ফেব্রিকস ও কে অ্যান্ড কিউ।
এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বাড়ে। পরে সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ১২ পয়েন্ট বৃদ্ধি পায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে, সূচক আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করে। এরপরও সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩ হাজার ৬৫২ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৪২ লাখ টাকা মূল্যের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ১৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৩টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত রয়েছে।
