সেই শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় স্কুল ব্যবস্থাপক ৪ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে ‘শারমিন একাডেমি’র প্লে-গ্রুপের এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপক স্বামী পবিত্র কুমার বড়ুয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

গত ২৩ জানুয়ারি পবিত্র কুমার বড়ুয়াকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মো. নুর ইসলাম। সেদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

এর আগে একইদিন ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে ব্যবস্থাপক পবিত্র কুমারকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার প্রধান আসামি ও ওই স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এখনও পলাতক।

উল্লেখ্য, ২১ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে চার বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে। শিক্ষার্থী নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে অনলাইন ও অফলাইনে সমালোচনার ঝড় ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights