সোনাগাজীতে যুবলীগ ক্যাডার বাটা দুলালকে ছেড়ে দিয়েছে পুলিশ
ফেনী প্রতিনিধি
ফেনী সোনাগাজী উপজেলার ৬ মামলার শীর্ষ সন্ত্রাসী, যুবলীগ নেতা বাটা দুলালকে যৌথবাহিনী গ্রেফতারের পর থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। ওসি বলছেন, তার বিরুদ্ধে ৫টি মামলার তথ্য পাওয়া গেছে, যার সবকটাতে সে জামিনে আছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করলেও গভীর রাতে মোটা অংকের টাকার বিনিময় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।
ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমান বাটা দুলাল আরেকটা মামলায় আসামি থাকলেও পিতার নাম ভুল হওয়ায় চার্জ করে খুঁজে পাওয়া যায়নি, তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে, তবে কোন ঘুষ গ্রহণ করা হয়নি বলে দাবি ওসির।
ঘটনা জানাজানি হলে তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।
