সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পবিত্র শবে বরাত উপলক্ষে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস স্টেশনের উপ-কমিশনার নূর-উদ্দিন মিলন।

তিনি জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার সকাল থেকে সোনামসজিদ বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সোনামসজিদ-মহদীপুর পথে যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে যথারীতি সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
সোনামসজি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো.হারুনুর রশিদ জানান, একদিন বন্দর বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে সকল ব্যবসায়ীদের জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights