সোনার লড়াইয়ে আবদুর রহমান
ক্রীড়া প্রতিবেদক
রোমান সানার পর এশিয়া কাপ আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের সুযোগ এসেছে আবদুর রহমান আলিফের। বাংলাদেশি এ আর্চার চাইনিজ তাইপের আল চেনকে ৬-৪ সেটে হারিয়ে রিকার্ভ ইভেন্টে ফাইনালে উঠেছেন। প্রথম সেটে হেরে যান আবদুর রহমান ১০-৯ ব্যবধানে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত লড়াইয়ে দ্বিতীয় সেটে তিনি ৯-৯ ড্র করে তৃতীয় সেটে ১০-৮ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেন। এর আগে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের তাই-ইয়েনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন। ২০ জুন ফাইনালে জাপানের গাকুতো সিয়াতাকে হারাতে পারলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সোনার পদক গলায় ঝুলাতে পারবেন আবদুর রহমান। ২০১৯ সালে রিকার্ভ বিভাগে সোনা জিতে ছিলেন রোমান সানা।
