সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাত্তার, সম্পাদক কামরুজ্জামান

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সংগঠন সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২০২৬ সনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মোগরাপাড়ায় নিজস্ব কার্যালয়ে সাংবাদিক একেএম কামরুজ্জামান মিলনের সভাপতিত্বে জরুরি সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দ্বিবার্ষিক সভার আয়োজন করা হয়।

এ সময় সর্ব সম্মতিক্রমে মৌখিক কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে ভোরের কাগজ ও মানবকণ্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তারকে সভাপতি
এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কামরুজ্জামান রানাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক আমাদের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি একেএম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজের মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক করতোয়ার বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, অর্থ সম্পাদক দৈনিক অধিকরণের আব্দুল মোতালেব প্রধান, দপ্তর সম্পাদক দৈনিক ট্রাইব্যুনাল এসএম মনির হোসেন, প্রচার সম্পাদক সম্পাদক দৈনিক ভোরের চেতনার লতিফুর রহমান দিপু।

এছাড়াও সাংবাদিক কল্যাণ সম্পাদক মো. কামাল উদ্দিন ভুঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহিন, কার্যকরী সদস্য আজকালের খবরের মো. আকাশ মিয়া, সদস্য দৈনিক আলোকিত বাংলাদেশের মো. শফিকুল ইসলাম, দৈনিক নবচেতনার হাবিবুর রহমান, দৈনিক স্বাধীন সংবাদের আমজাদ হোসেন ও মো. তৌরব হোসেন নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights