সোনারগাঁয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর মুক্তমঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদসহ অন্যান্যরা।
উল্লেখ্য, প্রতিযোগিতায় সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
