সোনাহাট স্থলবন্দরের আলোচিত মাদক কারবারি মর্জিনা ইয়াবাসহ গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত মর্জিনা আক্তার ওরফে গেন্দিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে তাকে মাদক কারবারে জড়িত থাকাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, উপজেলার সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহণের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন তিনি। বিভিন্ন সময় তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সুকৌশলে পালিয়ে ছিলেন।

গেন্দি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোলট্রি মুরগির দোকানের আড়ালে তিনি ইয়াবা কেনা-বেচা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের সহায়তায় ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ ও মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা মাদকের আনুমানিক দাম ৫৬ হাজার ২৯০ টাকা।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, স্থানীয় জনতার উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত ও আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights