সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

আগামী ৩০ মার্চ ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি ১২৯ ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে আমিনুল হক এ কথা জানান।

তিনি বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ডও দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যারা বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে।’

মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়াভাতা প্রদান করা হবে এবং এপ্রিল থেকে ১২৯ জন ও পর্যায়ক্রমে বাকি ক্রীড়াবিদদের যুক্ত করার কথা জানিয়ে তিনি আরও বলেছেন, ‘৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে। নতুন কুঁড়ি স্পোর্টস থেকে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়াবৃত্তি প্রদান করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights