সৌদি আরবে হুথিদের হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে ঢাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতার দৃঢ়ভাবে বিরোধিতা করে। একই সঙ্গে সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

এতে আরও বলা হয়, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights