স্কুলে যাব না জোর করলে আত্নহত্যা করব স্কুলে সহপাঠীদের সামনে নাকে খত দেওয়া এক ছাত্রের ক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি:
আমি আর স্কুলে যাব না। জোর করে পাঠালে আত্নহত্যা করব। প্রধান শিক্ষক কতৃক সহপাঠীদের সামনে ১০ হাত নাকে খত দেওয়া অভি নামে
এক ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী স্কুল থেকে ফিরে বাড়ীতে এসে তার পিতা মাতাকে শোনাল এমন ক্ষোভের কথা। উল্লেখ্য, রিফাত নামের ৭ম শ্রেনীর আরেক
শিক্ষার্থীকেও নাকে খত দেওয়ানো হয়েছে। ওরা দু’জনেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছি নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র। গত বুধবার দুপুরে এক তুচ্ছ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম দুই ছাত্রকে নাকে খত দেওয়ান। এ ঘটনায় ছাত্র অভির পিতা ও
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য ইজ্জত আলী অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বৃহস্পতিবার জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর লিখিত
অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে ইজ্জত আলী উল্লেখ করেছেন, তার পুত্র ৬ষ্ট শ্রেনীর ছাত্র
মেহেরাব হোসেন অভি বুধবার স্কুলে গিয়েছিল। দুপুরে রিফাত নামের তার এক বন্ধু একটি বই
মেলে অভিকে রিডিং পড়তে বলে। এ সময় রিডিং পড়া নিয়ে তাচ্ছিল্য করে রিফাত তার বন্ধু অভিকে পাগল বলে। এ নিয়ে দু’জনের মধ্যে চড়
থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি রিফাত তাৎক্ষনিক প্রধান শিক্ষককে জানালে তিনি ক্লাসের সব সহপাঠীদের ডেকে আনতে বলে। এরপর
সহপাঠীরা আসামাত্রই প্রধান শিক্ষক ওই দুই ছাত্রকে ১০ হাত নাকে খত দিতে বলেন। নইলে তাদেরকে ৫০ বেতের বাড়ি দিবেন বলেও ভয় দেখান। মারের
ভয়ে ওই দুই ছাত্র সহপাঠিদের সামনেই নাকে খত দিতে বাধ্য হয়। পরে বিদ্যালয় ছুটির পর অভি বাড়ীতে এসে ক্ষোভে দুঃখে বই ব্যাগ ফেলে আর
ওই স্কুলে যাবে না বলে কাঁদতে থাকে। অভিযোগকারী ইজ্জত আলী আরো জানান, একজন শিক্ষক হয়ে সহপাঠীদের সামনে ছাত্রদের নাকে খত দেওয়ানোটি মোটেও উচিত হয়নি। তিনি অন্যভাবে শাসন করতে পারতেন। ওই ঘটনার পর তার ছেলে আর ওই স্কুলে যেতে চাইছে না। এখন সন্তানকে নিয়ে তিনি বেশ দুশ্চিন্তায় আছেন। তিনি অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। ছাত্রদের নাকে খত দেবার বিষয়টি জানতে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তার
ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম
বলেন, শিক্ষার্থীদের মারধর করা যাবে না। আর নাকে খত দেওয়ানোর তো প্রশ্নই আসে না। এমন ঘটনায় কোন লিখিত অভিযোগ পেলে অবশ্যই
ব্যাবস্থা নিবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights