স্ত্রীর কাছে কেন ক্ষমা চাইলেন মিশা

অনলাইন ডেস্ক

সম্প্রতী দাম্পত্য জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। স্ত্রী জোবায়দা রব্বানী মিতাকে নিয়েও বেশ কিছু স্মৃতিচারণও করেছিলেন তিনি।

তবে সেই সুখস্মৃতির রেশ কাটতে না কাটতেই হুট করেই স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মিশা। না, তবে ভিন্ন কিছু ঘটেনি। গতকাল রবিবার ছিল স্ত্রী মিতার জন্মদিন। কাজের চাপে মিতার পাশে থাকতে পারেননি মিশা। এমনকি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভুলে গেছেন। আর সে কারণেই স্ত্রীর কাছে ক্ষমা চান তিনি।

আজ সোমবার এক ফেসবুক পোস্টে মিশা লিখেছেন, ‘কলটাইম সাতটায়। ঠিক সাতটাই হোটেলে গাড়ি এসে উপস্থিত। ছয়টায় খুব সকালে ঘুম থেকে উঠে যাই। শুটিংয়ের জন্য শহর থেকে প্রায় দেড় ঘণ্টা যেতে লেগেছে। তারপর শুটিংয়ে ডুবে গেলাম। সবকিছু ভুলে গিয়েছিলাম। শুধু ঠিকঠাক ভাবে চেষ্টা করছিলাম শুটিং করতে। পারলে ক্ষমা করে দিও অনিচ্ছায় ভুলের একদিন দেরির জন্য। মিতা শুভ জন্মদিন।’
মিশা সওদাগর বর্তমানে কলকাতায় রয়েছেন। সেখানে নতুন সিনেমা ‘কবি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে স্ত্রী মিতা আছেন যুক্তরাষ্ট্রে। মিশা বলেন, ‘আমি বর্তমানে কলকাতায় আছি। কবি ছবির শুটিং করছি। আর মিতা আছে যুক্তরাষ্ট্রে। গতকাল ছিল ওর জন্মদিন। আমি আগামী ২৫ তারিখ যুক্তরাষ্ট্রে যাব। তাই আমার শুটিংগুলো নির্মাতা হাসিবুর রেজা কল্লোল আগেভাগে শেষ করছেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে মিতার জন্মদিনের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights