স্পেন-ইংল্যান্ড ফাইনাল হলে কার হাতে উঠবে বিশ্বকাপ?
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। শিরোপা লড়াইয়ে স্পেন কাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চাইবে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড
পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের রেকর্ড খুব একটা একপেশে নয়। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের ২৮ দেখায় স্পেন জিতেছে ১১টি, ড্র হয়েছে ৪টি এবং ইংল্যান্ড জিতেছে ১৩টি ম্যাচ।
তবে সাম্প্রতিক সময়ে চিত্রটা স্পেনের পক্ষেই। প্রতিযোগিতামূলক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের সর্বশেষ তিন জয়ের মধ্যে দুটি এসেছে শেষ তিন দেখায়। এর একটি ২০১৮ সালের উয়েফা নেশনস লিগে, অন্যটি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যেখানে ইংল্যান্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল স্পেন।
তাই সম্ভাব্য ফাইনালকে ঘিরে আলোচনা আরও জমে উঠেছে। ইংল্যান্ড যদি সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠে, তবে ইউরো ফাইনালের সেই লড়াই আবারও ফিরে আসবে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে।
